EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশর একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ এএম

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশর একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহিদ মিনার ত্যাগ করেন।

এরও আগে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন