EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রথম ৬ মাসের অগ্রাধিকার তালিকা তৈরির নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর

জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একটি দল হিসেবে (টিমওয়াইজ) কাজ করতে হবে। কাজের গতি ও ক্ষিপ্রতা বাড়াতে হবে। আমি মন্ত্রণালয়ের প্রতিটি শাখার দায়িত্বশীলদের সঙ্গে আলাদাভাবে বসব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

প্রথম ৬ মাসের অগ্রাধিকার তালিকা তৈরির নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর
অ অ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসের মধ্যে সরকার কী কী কাজ করবে, মানুষ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তাই এই সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য কাজের একটি সুনির্দিষ্ট অগ্রাধিকার তালিকা তৈরি করতে হবে।

শপথ নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হককে স্বাগত জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একটি দল হিসেবে (টিমওয়াইজ) কাজ করতে হবে। কাজের গতি ও ক্ষিপ্রতা বাড়াতে হবে। আমি মন্ত্রণালয়ের প্রতিটি শাখার দায়িত্বশীলদের সঙ্গে আলাদাভাবে বসব। 

তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার। দেশ এগিয়ে নিতে হলে মিলেমিশে কাজ করার কোনো বিকল্প নেই।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূইয়াসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন