EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গেজেট প্রকাশে তড়িঘড়ি, সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন সুজন সম্পাদকের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

গেজেট প্রকাশে তড়িঘড়ি, সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন সুজন সম্পাদকের

ছবি: সংগৃহীত

অ অ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ তুলে ধরে তিনি এই কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেছেন, প্রার্থীদের অভিযোগ এবং ভোট গণনা সংক্রান্ত বিষয়ে আদালতের যথাযথ ভূমিকা নিশ্চিত না করেই তড়িঘড়ি গেজেট প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশয় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশ্লেষণে দেখা গেছে নতুন সংসদে উচ্চশিক্ষিত সদস্যদের প্রাধান্য রয়েছে। তবে প্রায় অর্ধেক সদস্য ঋণগ্রস্ত। বিষয়টি ভবিষ্যৎ নীতিনির্ধারণ ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বদিউল আলম মজুমদার আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং বিরোধী জোটের মন্ত্রিসভার শপথ বর্জন দেশের রাজনীতিতে নতুন শঙ্কা যোগ করেছে। এসব ঘটনাপ্রবাহ রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে কি না—সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

উল্লেখ্য, সুজনের প্রতিবেদনে গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদ জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে, তার একটি মূল্যায়ন তুলে ধরা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন