EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন যারা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন যারা

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় একাধিক উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—

মির্জা আব্বাস

নজরুল ইসলাম খান

রুহুল কবির রিজভী

মো. ইসমাইল জাবিউল্লাহ

রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—

হুমায়ুন কবির

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম

জাহেদুর রহমান

মাহাদি আমিন

রেহান আসিফ আজাদ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং পদমর্যাদাভিত্তিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও পড়ুন