EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়া-২ আসন থেকে প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

বগুড়া-২ আসন থেকে প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

ছবি সংগৃহীত

অ অ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মীর শাহে আলমকে সরকারের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেন তিনি।

মীর শাহে আলম বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার প্রতিমন্ত্রী হওয়ার খবরে শিবগঞ্জ ও বগুড়া জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন দলীয় নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ডেইলি সানকে বলেন, ‘বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হয়েছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার সড়কে উঠছি। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ ভালো থাকবে। নিশ্চই আমরা বগুড়াবাসীর জন্য দ্রুততম সময়ের মধ্যে উন্নয়নের হাওয়া দেখতে পাবো।’

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মীর শাহে আলম বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি আমার ওপর অর্পিত বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। ব্যক্তিগত অর্জনের চেয়ে এলাকার মানুষের সেবা এবং দেশের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।’

আরও পড়ুন