EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

১৫০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানের দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক প্রসিকিউশন (সার্বিক) মো. আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুর রহমান গত ১ ফেব্রুয়ারি আসামির তিন দিনের জিজ্ঞেসাবাদের (রিমান্ড) চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। গত ১০ ফেব্রুয়ারি আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ আসামিকে দুই দিনের জিজ্ঞেসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা তার নিজ হেফাজতে নিবেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, এজাহারনামীয় আসামিসহ এই মামলার আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণা, জালজালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজে প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন করে প্রকল্প থেকে প্রায় ১৫০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাত করেন। 

এই প্রকল্পের টেন্ডার চলাকালে আসামি তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এই প্রকল্পের দুর্নীতির বিষয়ে তিনি অবহিত এবং সংশ্লিষ্ট। উক্তরূপ দুর্নীতির সাথে আরও কে কে জড়িত ছিল সে বিষয়ে রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধীতা করে 

শুনানিতে বলেন, আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একজন বয়স্ক লোক। তার রিমান্ডের আদেশ বাতিলপূর্বক জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য প্রার্থণা করছি। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২৮ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। ওইদিন বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৫ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন দুদক। এ মামলায় হাবিবুর রহমান এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন