EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব
অ অ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে। তার দাবি, এবারের নির্বাচনের পর দেশের কোথাও কোনো সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।

প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, সরকার ধর্ষণের ঘটনায় একটি কমিটি করে দেবে, যারা এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।

এদিকে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রেস সচিব।

আরও পড়ুন