EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন পাঁচ প্রার্থী

ডেইলি সান রিপোর্ট, কসবা

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন পাঁচ প্রার্থী

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে পাঁচ প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি এবং জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ২৮ হাজার ৯১৪ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা এই সীমা অতিক্রম করতে পারেননি।

ফলাফলে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম পেয়েছেন ২ হাজার ২৭৭ ভোট, জাতীয় পার্টির মো. জহিরুল হক খান ২ হাজার ৪৫৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. জহিরুল হক চৌধুরী ১০৭ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাফি উদ্দিন ৭৭৩ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান ১০৯ ভোট পেয়েছেন।

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত মুশফিকুর রহমান। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান সরকারের ওপর ৪৮ হাজার ৪৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। জামানত হারানো প্রার্থীদের অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

আরও পড়ুন