EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে হ্যাঁ ও ১টি না বিজয়ী

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে হ্যাঁ ও ১টি না বিজয়ী

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের ৫টি আসনে ২০,১৭,২০৩ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫,৭৫,২৫০ এবং ‘না’ ভোট পড়েছে ৩,১৬,৩৮৪। এর মধ্যে ৪টি আসনে ‘হ্যাঁ’ এবং ১টি আসনে ‘না’ বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা): এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ৯৯২ জন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮১৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬৯ হাজার ৬৯৪ জন।

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা): এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ২৫১ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৪.৭৩ শতাংশ ভোটার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ এবং ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর): এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ২২৩ জন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৪৫ হাজার ৪১৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪.০৭ শতাংশ ভোটার।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর): এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ১৮৫ জন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৬.৩০ শতাংশ ভোটার।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার): এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫০.০১ শতাংশ ভোটার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন।

আরও পড়ুন