EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভোটের দিনে ফাঁকা রাজপথ, ব্যস্ত সড়ক এখন খেলার মাঠ

জিশান নামের এক কলেজ পড়ুয়া তরুণের ভাষায়, ‘বছরের অন্য সময় এই রাস্তায় এক মিনিট দাঁড়িয়ে থাকাও দায়, আর আজ আমরা ইচ্ছেমতো দৌড়াদৌড়ি করছি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

ভোটের দিনে ফাঁকা রাজপথ, ব্যস্ত সড়ক এখন খেলার মাঠ

ছবি: সংগৃহীত

অ অ

নিত্যদিনের চিরচেনা সেই যানজট নেই। নেই হর্ন কিংবা বাসের পাদানিতে কন্ডাক্টরের অনবরত আওয়াজ। ভোটের সকালে বন্দরনগরী চট্টগ্রাম যেন এক শান্ত, নির্জন মায়া পুরীতে রূপ নিয়েছে। কিন্তু এই শুনশান রাজপথও শান্ত থাকেনি বেশিক্ষণ; চাকা থমকে যাওয়া পিচঢালা রাস্তা দখল করে নিয়েছে একদল দুরন্ত তরুণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিনে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে গণপরিবহণ বন্ধ থাকায় তৈরি হয়েছে এক বিরল সুযোগ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাট-বল আর ফুটবল নিয়ে রাজপথে নেমে পড়েছে স্থানীয় তরুণরা।

জিশান নামের এক কলেজ পড়ুয়া তরুণের ভাষায়, ‘বছরের অন্য সময় এই রাস্তায় এক মিনিট দাঁড়িয়ে থাকাও দায়, আর আজ আমরা ইচ্ছেমতো দৌড়াদৌড়ি করছি। মনে হচ্ছে পুরো রাজপথটাই আমাদের খেলার মাঠ!’

আরও পড়ুন