EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিজেকে ভোট দিতে পারলেন না আমীর খসরু-আবু সুফিয়ান

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

নিজেকে ভোট দিতে পারলেন না আমীর খসরু-আবু সুফিয়ান

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারলেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালী-বাকলিয়া) বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। 

মূলত, উনারা যথাক্রমে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন ও চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালী-বাকলিয়া) বিএনপির প্রার্থী হলেও তারা ভোটার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের। 

আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ সেলিম ডেইলি সানকে জানান, বিএনপির এই হেভিওয়েট এ প্রার্থী তার পৈতৃক নিবাস কাট্টলীতে উত্তর কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন বেলা পৌনে বারোটার দিকে।

ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ভোট  দিলেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী আসনে। 

তবে আমীর খসরু চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শফিউল আলম ভোট দিয়েছেন নিজ আসনের দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে।

অপরদিকে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে।

আবু সুফিয়ান ডেইলি সানকে বলেন, “সকাল সাড়ে আটটায় নগরের চান্দগাঁও আবাসিকের সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে।”

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক ভোট দিয়েছেন জামালখানের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

আরও পড়ুন