মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ঢাকা-১৩ আসনের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়াারি) সকাল ৮টায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়।
অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।
ভোটারা বলছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ কেউ বলছে, আগে ভোটের এমন পরিবেশ দেখেননি। শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়েছেন।
আরও পড়ুন