EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে ‘স্বতন্ত্র প্রার্থীর’ সাড়ে ১০ লাখ টাকা জব্দ

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে ‘স্বতন্ত্র প্রার্থীর’ সাড়ে ১০ লাখ টাকা জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস (নোয়া) জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান এ ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।” বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী  ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন