EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আলী ইমাম মজুমদার

সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি, তবে সবক্ষেত্রে সফল হইনি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি, তবে সবক্ষেত্রে সফল হইনি

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অ অ

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী সরকারের জন্য একটি নিরাপদ ও নিশ্চিত খাদ্যব্যবস্থা রেখে যাচ্ছে বর্তমান সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার জানান, খাদ্য মজুদের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে ১৩ লাখ মেট্রিক টন হলেও বর্তমানে দেশে ২২ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা দায়িত্ব ছাড়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ রাখার কথা ছিল, তার চেয়েও বেশি রেখে যাচ্ছি।’

নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি, তবে সব ক্ষেত্রে সফল হতে পারিনি।’

আরও পড়ুন