EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএনসিসিতে নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

ডিএনসিসিতে নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় এ নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার  (৯ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ–২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে তার মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।


এদিকে প্রশাসক মোহাম্মদ এজাজের দায়িত্ব পালনকালীন এক বছরের কার্যক্রম তুলে ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন