EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুর মহানগরীতে নির্বাচনকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া, তল্লাশি অব্যাহত

দুষ্কৃতকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন পুলিশ কমিশনার।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

রংপুর মহানগরীতে নির্বাচনকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া, তল্লাশি অব্যাহত

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন, উৎসব মুখর ও অংশগ্রহণমূলক করতে নগরবাসীকে আশ্বস্ত করতে বিশেষ মহড়া দিয়েছে রংপুর মহানগর পুলিশ। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ডিসির মোড় থেকে শুরু হয় এই বিশেষ মহড়া। মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে মহড়ায় অংশ নেয় পুলিশের ২৫টিরও বেশি গাড়ি।

মহড়াটি ডিসির মোড় থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, সিও বাজার, হাজিরহাট, চেক পোস্ট, বাস টার্মিনাল, দর্শনা, মডার্ন মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, লালবাগ, খামার মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এসময় বিশেষ হর্ন বাজানো হয়। 

এর আগে ও পরে ডিসির মোড় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রিকশা, মোটরসাইকেল, কার, অটোসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজনদের শরীর এবং তাদের লাগেজ সামগ্রীও চেক করে পুলিশ।

বিশেষ মহড়া সম্পর্কে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আসবে। সেকারণে পুলিশের জন্য এই নির্বাচন চ্যালেঞ্জ এবং অস্তিত্ব রক্ষার। সেকারণে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মহানগর এলাকায় উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্ন অংশগ্রহণমূলক নির্বাচন আমরা উপহার দিতে চাই। সেকারণে পোশাকি এবং সাদা পোশাকি সব ধরনের প্রস্তুতি মাঠে চলছে।’

মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, ‘পুলিশ যে নিচ্ছিদ্র নিরাপত্তায় নগরবাসীর সাথে আছে সেকারণে বিশেষ এই মহড়া দেওয়া হলো। এটি অব্যাহত থাকবে। এটি একদিকে যেমন- নগরবাসীকে আশ্বস্ত করার, ঠিক তেমনি দুষ্কৃতীদের জন্য সিগন্যাল। কেউ ন্যূনতম কোনো অপরাধ করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তল্লাশি কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।’

আরও পড়ুন