EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার ১

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী।

অভিযানকালে আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার, দুটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— আবুল কালাম (৫৪), পিতা: মমতাজ উদ্দিন। স্থানীয়ভাবে তিনি আজাদ নামে পরিচিত।

 যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের অভিযান কমান্ডার মেজর রাহাত খান।

আরও পড়ুন