EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে আজ গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পরিদর্শনের সময় তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমে মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন