EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্লট জালিয়াতির ছয় মামলায় হাসিনার ৩৬ বছর কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

প্লট জালিয়াতির ছয় মামলায় হাসিনার ৩৬ বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ নিয়ে প্লট জালিয়াতির মোট ছয় মামলায় ৩৬ বছরের কারাদণ্ড পেয়েছেন শেখ হাসিনা।

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর প্লট জালিয়াতি সংক্রান্ত আরও তিন মামলায় শেখ হাসিনার মোট ২১ বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। পরবর্তীতে, ১ ডিসেম্বর আরও এক মামলায় শেখ হাসিনাকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের জানুয়ারিতে, প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে ছয়টি মামলা করে দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন- শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

আরও পড়ুন