EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৃজনশীল প্রকাশকদের সংগঠন সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
অ অ

সৃজনশীল প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৃজনশীল প্রকাশকদের সংগঠন সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা। সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, প্রকাশনা খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্টল ভাড়া আরও কমানো প্রয়োজন।

বিবৃতিতে তারা জানান, স্টল ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানোর বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ ও মেলা পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে প্রকাশক নেতারা বলেন, বাংলা একাডেমির মেলা পরিচালনা কমিটিতে সৃজনশীল প্রকাশকদের প্রতিনিধিত্ব থাকা জরুরি। এতে বইমেলার সার্বিক ব্যবস্থাপনা ও প্রকাশনা শিল্পের স্বার্থ আরও ভালোভাবে সংরক্ষিত হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন