EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অনুমতি ছাড়াই ৯ ভারতীয়র দেশত্যাগ, যা বলছে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

অনুমতি ছাড়াই ৯ ভারতীয়র দেশত্যাগ, যা বলছে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিআইএফপিসিএল) ভারতীয় ৯ কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশত্যাগ করেছেন। ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ।

রবিবার (২৫ জানুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

ওই বার্তায় জানানো হয়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার প্লান্টে - রামপাল বিদ্যুৎকেন্দ্র চাকরি করা সব ভারতীয় হঠাৎ চলে গেছেন। ব্যবস্থাপনা পরিচালকসহ একজনও বাংলাদেশে নেই।

আরও বলা হয়েছে, রামপালে থাকা ১৬ ঊর্দ্ধতন কর্মকর্তার মধ্যে সাতজন আগে গিয়ে আর ফেরত আসেননি। বাকি ৯ জন শনিবার চলে গেছেন। তারা কেউ ছুটি নেয়নি বলে জানা গেছে। 

তবে ব্যবস্থাপনা পরিচালক টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে বার্তায় জানিয়েছে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলে যাওয়া ৯ কর্মকর্তা হলেন, ন্যাশনালথারর্মার পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে পেশনে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট এর কর্মরত, জি এম সিউজ প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজি এম কেসাবা পলাকী ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজি এম সুরেন্দ্র লম্বা এ জি এম পাপ্পু লাল মিনা, ডিজি এম অর্নিবান সাহা সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

আরও পড়ুন