EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত
অ অ

দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ-২০২৬’।

শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার ভিক্টোরিয়া কলেজ রোডের জাহাঙ্গীর জমজম টাওয়ারে গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার মো. মাসুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন এবং জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পার্টনারস সামিটে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিক নির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই টেকসই ব্যবসায়িক সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন