EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪৮তম বিসিএসে নিয়োগ পেলেন ৩ হাজার ২৬৩ চিকিৎসক

চিকিৎসক সংকট নিরসনের উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

৪৮তম বিসিএসে নিয়োগ পেলেন ৩ হাজার ২৬৩ চিকিৎসক

ছবি: সংগৃহীত

অ অ

৪৮তম বিসিএসে (বিশেষ) ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

স্বাস্থ্য ক্যাডারের সরকারি সার্জন পদে ২ হাজার ৯৮৪ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

গত বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি ও সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি। পরে আরও ৫০০টি পদ বাড়ানো হয়।

চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকেরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না।

আরও পড়ুন