EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার (২০ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে শুরু হবে এই বৈঠক।

ইসি সূত্র জানায়, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।

আরও পড়ুন