EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

ছবি: সংগৃহীত

অ অ

পাবনা-১ ও ২ সংসদীয় আসনের স্থগিত হওয়া নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নজিবুর রহমান আপিল করেন।

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। পরবর্তীকালে ওই নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে অন্তর্ভুক্ত করে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

যদিও নির্বাচন কমিশনের ওই গেজেটে পাবনা-১ ও ২ আসন সংক্রান্ত অংশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ। ওই রিটের প্রেক্ষিতেই পরবর্তী সময়ে নির্বাচন স্থগিতের আদেশ আসে।

আরও পড়ুন