আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমান সরকার উদার বাণিজ্যে বিশ্বাসী। কোনো দেশের সঙ্গেই আন্তঃসম্পর্ক খারাপ চায় না সরকার।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আমদানি নীতিমালার সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিমালা উত্থাপন করা হবে।
আরও পড়ুন