চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে শহরের নিমতলা ঈদগাহ ময়দানে পৌর বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদসহ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গায়েবানা জানাজা ও দোয়ায় অংশ নেন।
আরও পড়ুন