EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

শোকবার্তায় বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ছবি: সংগৃহীত

অ অ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  প্রধান বিচারপতি মো. জুবায়ের রহমান চৌধুরীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান। 

 এক শোকবার্তায় বিচারপতিবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসনে আসীন করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন।

শোকবার্তায় বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ  সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

আরও পড়ুন