EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবিজি চেয়ারম্যান আনভীরের শোক

শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবিজি চেয়ারম্যান আনভীরের শোক
অ অ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন