হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার
২১৮ কোটি টাকার চেক উদ্ধার: নেপথ্যে কি বিশাল কোনো আর্থিক সংঘাত?
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।
হাদি হত্যায় এ পর্যন্ত ফয়সালের বাবা ও মা, তার স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

তদন্তে নেমে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধারের কথাও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।
তবে কেন হাদিকে হত্যা করা হলো, সেই ‘মোটিভ’ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ।
নজরুল ইসলাম আরও বলেছেন, যেহেতু মূল সন্দেহভাজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি, মোটিভও এখনো জানা যায়নি।
‘অনানুষ্ঠানিক চ্যানেলে’ মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফয়সালকে ওপারে সহায়তা করা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এস এন নজরুল ইসলাম।