গুলিস্তানের খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮ তলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
ছবি: কামরুল ইসলাম রতন
রাজধানীর গুলিস্তানের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮ তলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
আরও পড়ুন