সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বশেষ পরিস্থিতি জানাল আইএসপিআর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় আহত বাংলাদেশি ৯ শান্তিরক্ষী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাদের কেনিয়ার নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ওই হামলায় নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশে পৌঁছানোর কথা রয়েছে।
দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইস-এ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ৬ বাংলাদেশি সেনাবাহিনীর শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।