EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবে প্রসিকিউশন।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল দায়ের করবে প্রসিকিউশন।

তিনি আরও জানান, আপিল বিভাগে আপিল দায়েরের পর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর হাসিনার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় প্রসিকিউশন।

আরও পড়ুন