৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে ডাকসু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি সোমবার দুপুর ১২টার দিকে ডাকসুর সামনে জমায়েতের আহ্বান জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও।
জমায়েতের স্থান: ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়: আগামীকাল ১২.০০টা
ছাত্রজনতাকে স্বতস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান।