EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে কোনো অপরাধ সহ্য করা হবে না: নবাগত পুলিশ সুপার

‘আমরা জেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করব’

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

সুনামগঞ্জে কোনো অপরাধ সহ্য করা হবে না: নবাগত পুলিশ সুপার

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম ঘোষণা করেছেন, জেলায় কোনো ধরনের অপরাধ বা অনিয়ম সহ্য করা হবে না। তিনি জানিয়েছেন, অপরাধীদের চিহ্নিত করে কঠোরভাবে দমন করা হবে এবং ছাড় দেওয়া হবে না।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘সুনামগঞ্জের সুনাম রক্ষা করতে হবে। বালু লুটসহ সব ধরনের অপরাধ বন্ধ করতে পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করব।’


নবাগত পুলিশ সুপার আরও জানান, জেলার সব অপরাধ—মাদক, ইভটিজিং, চুরি, অটোরিকশার অনিয়ম, বালু লুটসহ সব উপদ্রব নির্মূল করা হবে। ইতোমধ্যে বালু লুটের ঘটনায় মামলা করা হয়েছে এবং জগন্নাথপুর উপজেলার একটি এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, খলিল রহমান, মুহাম্মদ আমিনুল হক, মাসুম হেলাল, জসিম উদ্দিন, শহীদনুর, আবু হানিফ, লিপসন ও সোহানুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন