EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীতির ও নেতৃত্বের পরিবর্তন জরুরি: মাওলানা তোফায়েল

‘আগামী দিনে মেধাবী যুবকরা ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের বাংলাদেশ গড়বে’

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

নীতির ও নেতৃত্বের পরিবর্তন জরুরি: মাওলানা তোফায়েল

ছবি: সংগৃহীত

অ অ

দেশের পরিবর্তন ও উন্নয়নের জন্য নীতি ও নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নীতির পরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিগত সময়ে বিভিন্ন দল পালা করে নেতৃত্ব দিয়েছে, কিন্তু দুর্নীতির কারণে দেশ লজ্জিত হয়েছে এবং অন্যায়ের সংস্কৃতি স্থায়ী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্বের মাধ্যমে দেশ নতুনভাবে গড়ে উঠবে। চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের জন্য কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী দিনে মেধাবী যুবকরা ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের বাংলাদেশ গড়বে।’


তোফায়েল আহমেদ খান তার রাজনৈতিক সংগ্রামের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘শাপলা চত্বরে আন্দোলন, মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি। দেশের মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করাই আমার মূল লক্ষ্য।”

তিনি জনগণকে সচেতন হয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান। ‘আপনাদেরকেই বেছে নিতে হবে কার হাতে দেশের কল্যাণ আসবে। ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া বিকল্প নেই।”

পথসভায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, নায়েবে আমির সেলিম হায়দার, সেক্রেটারি আনোয়ার উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন