EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড, কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) আজ উদযাপিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান, বিদায়ি কর্মকর্তাদের সংবর্ধনা ও ডকুমেন্টারি প্রদর্শন।

প্রধান অতিথি মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ‘মোংলা বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বন্দরের সক্ষমতা এবং কার্যক্রম গতিশীল ও লাভজনক হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কর্মসংস্থানে বন্দর বিশেষ ভূমিকা পালন করছে।’

কার্গো হ্যান্ডলিং: লক্ষ্য ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, বাস্তবে ১ কোটি ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন (লক্ষ্যমাত্রার চেয়ে ১৭.২৫% বেশি)। কন্টেইনার হ্যান্ডলিং: লক্ষ্য ২০ হাজার টিইইউজ, বাস্তবে ২১ হাজার ৪৫৬ টিইইউজ।

রাজস্ব আয়: লক্ষ্য ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা, অর্জিত ৩৪৩ কোটি ৩০ লাখ টাকা।

নিট মুনাফা: লক্ষ্য ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, অর্জিত ৬২ কোটি ১০ লাখ টাকা (২০৩% বেশি)।

প্রথম পাঁচ মাসে জাহাজ এসেছে ৩৫৬টি, কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,৮৫৪ টিইইউজ, গাড়ি আমদানি ৪,১৩৯টি, পণ্য আমদানি-রপ্তানি ৪৪ লাখ টন।


আধুনিক যন্ত্রপাতি ও নিয়মিত ড্রেজিংয়ের কারণে এখন প্রতি ঘন্টায় ২৪টির বেশি কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব এবং ৫টি জেটিতে একই সঙ্গে ৫টি জাহাজ হ্যান্ডলিং করা যাচ্ছে।

অনুষ্ঠানে বন্দরে সর্বোচ্চ অবদানের জন্য ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ১৩ কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আরও পড়ুন