EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেষ হলো প্রাণিসম্পদ মেলা, প্রোটিন উৎপাদনে গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

শেষ হলো প্রাণিসম্পদ মেলা, প্রোটিন উৎপাদনে গুরুত্ব

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে পুরাতন বাণিজ্য মেলার মাঠের সেমিনার হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আজ কোরবানির গরু–ছাগলে স্বয়ংসম্পূর্ণ, যা সম্ভব হয়েছে খামারি, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই। তিনি প্রাণিজ পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যমকর্মীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ফিশারিজ ও লাইভস্টক সেক্টর দেশের আমিষ সরবরাহের মূল ভিত্তি এবং প্রোটিন উৎপাদনে সচেতনতা বাড়ানো এই মেলার অন্যতম লক্ষ্য। আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন। 

গবেষণা ও ভ্যাক্সিন উৎপাদনে অবদানকারীদের আর্থিক প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, প্রাইভেট সেক্টরের সক্রিয় অংশগ্রহণ মেলাটিকে আরও সফল করেছে। 

তিনি বলেন, ‘স্বপ্ন বড় হলে অর্জনও বড় হয়’ এবং প্রদর্শনীতে প্রাণী নিয়ে অংশ নেওয়া খামারিদের ধন্যবাদ জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া এবং অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সায়েম উল হক।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১০ ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। 

আরও পড়ুন