রংপুরের ৬ উপজেলা পেল নতুন নির্বাহী কর্মকর্তা
প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
সিনিয়র সহকারী সচিবরা রংপুরের ইউএনও পদে। ছবি: মফিদুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরসহ সারা দেশে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার।
প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুরের আটটি উপজেলার মধ্যে ছয়টিতেই নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইউএনওদের নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া ইউএনওরা হলেন- গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আখতার, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।