EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
অ অ

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ও ফি জমা দেওয়ার এই প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং এর ফল প্রকাশ হবে ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট এবং ফল প্রকাশ করা হবে ২০২৬ সালের ২৫ নভেম্বর।

প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। তবে কোনো প্রার্থীর পছন্দের কেন্দ্রে পরীক্ষা আয়োজন সম্ভব না হলে কমিশনের নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন