পীরগাছায় জননী প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ হল রুমে বুধবার (২৬ নভেম্বর) জননী প্রকল্পের উপজেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপত্বিতে দিনব্যাপী আয়োজিত এ সভায় মা ও নবজাতকের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মাতৃমৃত্যু কমানোর দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
KOICA-এর আর্থিক সহায়তা, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতা এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে রংপুর বিভাগের ৮টি ও লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় জননী প্রকল্পের কার্যক্রম চলমান।
সভায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকারের সমন্বয় জোরদার, এমএনএইচ খাতে বাজেট বরাদ্দ, প্রয়োজনীয় এইচআর নিয়োগ, স্বাস্থ্য ফ্যাসিলিটিতে উপকরণ নিশ্চয়তা, মাঠপর্যায়ে ধাত্রীদের তালিকা প্রস্তুত এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিষয় আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা ও সমাজসেবা কর্মকর্তা, যুব, তথ্য ও মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান–সচিব, এফপিআই ও সাংবাদিকরা।
প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী মো. মাঈনুদ্দীন ভুইয়া, মো. মিজানুর রহমান ও দয়াল কর্মকার।