কড়াইল বস্তিতে আগুন
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১১ ইউনিট, পথে আরও পাঁচ ইউনিট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় আগুন ভয়ংকর আকার ধারণ করেছে।
বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। যানযটের কারণে ৪০ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় তারা।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তালহা বিন জসিম ডেইলি সানকে এ তথ্য জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
আরও পড়ুন