EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সেনাকুঞ্জে পৌছানোর পর অনুষ্ঠান শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অ অ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, সেনাকুঞ্জে পৌঁছানোর পর অনুষ্ঠান শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং পরিবারের সদস্যদের মধ্যে নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।

এর মাধ্যমে ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন তিনি।

এর আগে ২০১২ সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি।

২০০৯ সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন