EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে বিটিভি ও বাংলাদেশ বেতার

শফিকুল আলম জানান, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে বিটিভি ও বাংলাদেশ বেতার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আজকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে।

তিনি আরও জানান, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হবে, যারা অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রোক্লেমেশন তৈরির কাজ সম্পন্ন করবেন।

আরও পড়ুন