EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জেনসেন হুয়াংয়ের তৃতীয় গোপন সম্পর্কের দাবি

এনভিডিয়ার অন্তর্বর্তী দায়িত্বে কোলেট ক্রেস

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

এনভিডিয়ার অন্তর্বর্তী দায়িত্বে কোলেট ক্রেস

কোলেট ক্রেস ও জেনসেন হুয়াং।

অ অ

এক সপ্তাহ আগেও যা ছিল অকল্পনীয়, এখন তা রূপ নিয়েছে নাটকীয় মোড়ে। কথিত চীনা গুপ্তচর এবং অধস্তন কর্মকর্তার সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরই সরে দাঁড়াতে হলো প্রায় ৩.৮ ট্রিলিয়ন ডলার মূল্যের বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার দীর্ঘ ৩৩ বছরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ঘোষণায় তাঁর পদত্যাগ কার্যকরের পর স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠানটির শুরু থেকে হুয়াং এতটাই অপরিহার্য ছিলেন যে, তিনি কখনোই নিজের কোনো উত্তরসূরি তৈরি করে যাননি।

কে এই কোলেট ক্রেস?

৫৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়াবাসী কোলেট ক্রেস ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে এনভিডিয়ায় কর্মরত। এর আগে তিনি সিসকো-তে ৩ বছর এবং মাইক্রোসফটে ১৩ বছর উচ্চপদে কাজ করেছেন।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিধারী ক্রেসের বর্তমান নিট সম্পদের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ডলার (ফোর্বস-এর তালিকা অনুযায়ী)।

ফোর্বস জানায়, তাঁর দুই ছেলে ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে এনভিডিয়ার ভূমিকার দারুণ ভক্ত ছিল এবং তাদের উৎসাহেই ক্রেস মূলত এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন।

দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে কোলেট ক্রেস বলেন, ‘এনভিডিয়ার শক্তি সবসময় এর কর্মীরা। গত ৩৩ বছরে জেনসেন যে অসাধারণ ভিত্তি গড়ে দিয়েছেন, নেতৃত্ব দলের সাথে মিলে আমি তা আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

আরও এক গোপন সম্পর্কের দাবি

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের পাশাপাশি প্রতিষ্ঠানটির আরও একজন নারী কর্মীর সাথে হুয়াংয়ের গোপন সম্পর্ক ছিল। নিরাপত্তার স্বার্থে রয়টার্স ওই কর্মীর নাম প্রকাশ করেনি।

অ্যালিস হুয়াংয়ের সাথে সম্পর্কের জেরে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনসেন হুয়াংকে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে।

এদিকে, হুয়াংয়ের এই আকস্মিক বিদায়ে এনভিডিয়ার ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ফোরামে সাবেক সিইও-র প্রতি কর্মীদের আবেগ বিবেচনা করার আহ্বান জানিয়ে করা একটি পোস্টে ১,৬০০-এর বেশি মন্তব্য পড়েছে। যার অধিকাংশই তাঁকে পুনরায় পদে ফিরিয়ে আনার পক্ষে সমর্থন জানিয়েছেন।

আগামী মঙ্গলবার এনভিডিয়ার ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন