EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে জালিয়াতির টেকনিকগুলো জেনে নিন

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

এআই দিয়ে জালিয়াতির টেকনিকগুলো জেনে নিন
অ অ

প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে গেছে অপরাধের ধরন। আগে অনলাইন প্রতারণা বা ফিশিং মেইল চেনার জন্য বানান ভুল বা দুর্বল ব্যাকরণকে প্রধান হাতিয়ার মনে করা হতো। এআই-এর যুগে সেই ধারণাই পাল্টে গেছে। অপরাধীরা এখন এমন সব চতুর প্রযুক্তি ব্যবহার করছে যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব।

সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডস ক্রেতাদের সতর্ক করে জানিয়েছে, এখন সাইবার অপরাধীরা প্রতারণাকে আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।

অপরাধীদের ব্যবহৃত শীর্ষ ৪টি এআই টেকনিকগুলো জেনে নিন যাতে আপনিও বুঝতে পারেন সাইবার অপরাধীদের গতিবিধি।

মুহূর্তেই ক্লোন বা ভুয়া ওয়েবসাইট

খুব কম খরচে এবং চোখের পলকে অপরাধীরা নামী-দামী ব্র্যান্ড বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের হুবহু ওয়েবসাইট (ক্লোন) তৈরি করে ফেলছে। এমনকি সাইটগুলোকে এতটাই নিখুঁত ও পেশাদার লুক দেওয়া হচ্ছে যে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল-ভুয়া তফাত করা কঠিন হয়ে পড়ছে।

ডিপফেক ভিডিও ও ভয়েস ক্লোনিং

আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য হঠাৎ ভিডিও বা অডিও কলে বিপদে পড়ার কথা বলে টাকা চাইল? সাবধান! এটি হতে পারে এআই-এর মাধ্যমে তৈরি নিখুঁত নকল বা ডিপফেক।

মাত্র কয়েক সেকেন্ডের অডিও স্যাম্পল দিয়ে এআই এখন যেকোনো মানুষের কণ্ঠ হুবহু নকল করতে পারে।

ভুলহীন ও পার্সোনালাইজড ফিশিং মেসেজ

এআই-এর সাহায্যে এখন কোনো ধরনের বানান বা ব্যাকরণগত ভুল ছাড়াই লাখ লাখ ইমেইল, টেক্সট মেসেজ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সাজানো এই বার্তাগুলো একদম বাস্তবসম্মত মনে হয়।

রোমান্স স্ক্যামে এআই-এর চ্যাটবট

প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এখন এআই ব্যবহার করা হচ্ছে। ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য, পছন্দ-অপছন্দ মনে রেখে মাসের পর মাস চ্যাটিং চালিয়ে যাওয়ার কাজটি নিখুঁতভাবে করছে চতুর এআই বট।

আরও পড়ুন