EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

জটিল কোডিং ও গবেষণায় গুগলের শক্তিশালী নতুন এআই মডেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ এএম

জটিল কোডিং ও গবেষণায় গুগলের শক্তিশালী নতুন এআই মডেল

ছবি: এনডিটিভি

অ অ

বিশ্বব্যাপী ডেভেলপার এবং গবেষণাপ্রেমী গ্রাহকদের জন্য সবচেয়ে উন্নত ও নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ আর্গন’ (Gemini 4 Argon) উন্মোচন করেছে গুগল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক আনুষ্ঠানিক ঘোষণায় টেক জায়ান্টটি জানায়, বিভিন্ন ক্ষেত্রে কোডিং, গভীর গবেষণা, লেখালেখি এবং অন্যান্য জটিল কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই মডেলটি।

গুগলের দাবি, ফ্রন্টিয়ার এআই মডেলগুলোর মধ্যে এটি পারফরম্যান্সের দিক থেকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোতে এআই মডেলের কার্যকারিতা মূল্যায়নকারী বিখ্যাত ‘ভালস ইনডেক্স’ -এ শীর্ষ স্থান দখল করেছে জেমিনাই ৪ আর্গন।

গুগল নিশ্চিত করেছে যে, বিশ্বজুড়ে ডেভেলপার এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকেরা জেমিনাই এপিআই- এর মাধ্যমে এই মডেলটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, গুগল এআই সাবস্ক্রাইবাররা ‘গুগল অ্যান্টিগ্র্যাভিটি’, জেমিনাই অ্যাপ এবং গুগলের সার্চের ‘এআই মোড’-এ এটি ব্যবহারের সুযোগ পাবেন।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এর উন্মোচন উপলক্ষে একটি বিশেষ শুভেচ্ছা মূল্য ঘোষণা করেছে গুগল। এই সময়সীমার মধ্যে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ হবে ২ ডলার (প্রায় ১৯০ টাকা)।

প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ১০ ডলার (প্রায় ৯০০ টাকা)। এ ছাড়া ক্যাশড ইনপুট টোকেনের ক্ষেত্রে ৯৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

তবে ১ ডিসেম্বর থেকে নিয়মিত মূল্য কার্যকর হবে। যা প্রতি ১০ লাখ ইনপুটে ৪ ডলার এবং আউটপুটে ২০ ডলার নির্ধারণ করা হয়েছে।

গুগলের তথ্যমতে, ‘জেমিনাই ৪ আর্গন’ কোডিং, ফিন্যান্স, আইনি ক্ষেত্র, সাইবার সিকিউরিটি এবং বিজ্ঞানের মতো জটিল ও সংবেদনশীল ডোমেইনগুলোতে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। জটিল ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধানে এটি ইতিমধ্যে চমৎকার সাফল্য দেখিয়েছে।

গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে ‘আর্গন’ ব্যবহারের ফলে বিভিন্ন টিমের এজেনটিক কোড সাবমিশন ৩৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। একইসময়ে কোড রোলব্যাকের (ভুল সংশোধনের হার) পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

পরীক্ষামূলক ফলাফলে দেখা গেছে, আর্গন গুগলের 'এজেন্ট ডেভেলপমেন্ট কিট' অপ্টিমাইজ করে ইন-মেমরি সেশন তৈরির সময় ৪০ শতাংশ কমিয়েছে এবং কোল্ড ইম্পোর্ট ২১ শতাংশ দ্রুত করেছে।

সূত্র: এনডিটিভি ৩৬০

আরও পড়ুন