EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বারি পরিদর্শন করলো ওমানের প্রতিনিধিদল

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

বারি পরিদর্শন করলো ওমানের প্রতিনিধিদল

ছবি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ ওমান সরকারের প্রতিনিধি দল। সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যের ওমান সরকারের কৃষি মন্ত্রণালয় ও কৃষি সমিতির উচ্চ পদস্থ কর্মকর্তাদের ৬ প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। সোমবার (৫ অক্টোবর ) বারির প্রধান কার্যালয়ে ওমান সরকারের কৃষি মন্ত্রনালয়ের ও কৃষি সমিতি, পরিচালনা পর্ষদের, চেয়ারম্যান, আল ফাদল মোহাম্মদ হামুদ খালফান আল জাবরিসহ ৬ জন এ পরিদর্শনে অংশ নেন।

পরবর্তীতে বারির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে বারির উদ্ভিদ ও ফসল সম্পর্কে বৈজ্ঞানিকদের সাথে ওমানে কৃষি ও মৎস্য চাষাবাদ কাজে বাংলাদেশ থেকে কৃষক ও ডিপ্লোমা কৃষি শিক্ষায় দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করে ওমান প্রতিনিধি দল।

ওমান মৎস সমিতির চেয়ারম্যান, আহমেদ আবদুল্লাহ সাইদ আল বুলুশি বলেন, আমাদের অল্প পরিসরে কৃষি কাজ চলমান রয়েছে। বর্তমানে সরকার দক্ষ কর্মী নিয়োগ দিয়ে কৃষি খাতকে আর শক্তিশালী করার জন্য বাংলাদেশ থেকে জনবল নিতেই এই পরিদর্শন কর্মসূচি।

বারির বিজ্ঞানীরা বলেন, লবণাক্ত ও উচ্চ তাপমাত্রা সহিষ্ণু ফসল উৎপাদন করার লক্ষ্যে আমাদের বিজ্ঞানীরা দেশীয় জাতের গবেষণা করছেন। ওমানে ফসল উৎপাদন ব্যয়সাধ্য হলেও দক্ষ কৃষকদের কাজে লাগালে ফসল উৎপাদন সফলতা পাবে। 

ওমানের প্রতিনিধি দল থেকে আরও বক্তব্য রাখেন জহির আবদুল্লাহ মোহাম্মদ আল আল শেখ, সাকার সাইদ মোহাম্মদ আল রাবালাই ও ওমরান সাইদ রশিদ আল বাকলানি।

বারির পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন), পরিচালক (প্রশিক্ষণ), পরিচালক (গবেষণা উইং)।

আরও পড়ুন