সুনামগঞ্জ হাওরে বন্যা, ঘরে ওঠার আগেই ডুবল ধান
১২ উপজেলায় হাওরের পাকা ধান তলিয়ে যাচ্ছে, কাটা ধান শুকাতে না পেরে পচছে খলায়
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম
ছবি: সংগৃহীত
টানা কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের ১২টি উপজেলার হাওরে হাজার হাজার হেক্টর পাকা ও আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।
কোথাও ফসল রক্ষা বাঁধে পানির চাপ বাড়ছে, কোথাও ছোট বাঁধ ভেঙে ফসল ডুবে যাচ্ছে। গত তিন বছর ভালোভাবে ধান ঘরে তুলতে পারলেও এ বছর যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না।
সদর, শাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় যে ধান কেটে খলায় রাখা হয়েছে, টানা বৃষ্টিতে তাও শুকানো যাচ্ছে না। বস্তায় ভরে ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হলেও ধান পচতে শুরু করেছে। রোদ না ওঠা পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই বলে জানাচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক জানান, জলাবদ্ধতায় এখন পর্যন্ত সাড়ে ছয় হাজার হেক্টর ফসল ডুবে গেছে। এর বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।
বরাম হাওরের কৃষক ফারুক মিয়া জানান, ‘আমার ৫ কিয়ার জমির ধান পানিতে তলিয়ে গেছে, কাটতে পারিনি। আগামী দিনগুলো কীভাবে চলব জানি না।’
দেখার হাওরপাড়ের কৃষক আলা উদ্দিন জানান, ‘৭ কিয়ার কেটে খলায় রেখেছি, রোদ নেই তাই পচে নষ্ট হচ্ছে। বাকি ৭ কিয়ার ডুবে গেছে।’
-69f1e67b1fd7c.jpg)