EN ☀️
×

Follow Us

বিনোদন

সিনেমার প্রচারণায় হেনস্তার অভিযোগ, অস্বস্তিতে নিধি আগারওয়াল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

সিনেমার প্রচারণায় হেনস্তার অভিযোগ, অস্বস্তিতে নিধি আগারওয়াল

ছবি সংগৃহীত

অ অ

ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল—এমন অভিযোগ উঠেছে। উপচে পড়া ভিড় ও ধস্তাধস্তির মধ্যে পোশাক নিয়ে মারাত্মক অস্বস্তিতে পড়তে হয় তাকে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন থেকে শুরু করে বিনোদনজগতের অনেকেই।

ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার একটি গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে আটকে পড়েন নিধি আগারওয়াল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেলফি তোলার জন্য অনেকে অভিনেত্রীর খুব কাছাকাছি চলে আসেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেন, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করেন। পুরো পরিস্থিতিতে নিধিকে আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় দেখা যায়।

ভিডিওর একপর্যায়ে দেখা যায়, কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন অভিনেত্রী।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন। কেউ কেউ ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবের কথা তুলে ধরেছেন।

এ বিষয়ে অভিনেত্রী চিন্ময়ী শ্রীপাদ সামাজিক মাধ্যমে মন্তব্য করলে তা নিয়েও নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ সব পুরুষকে ঢালাওভাবে দায়ী করার সমালোচনা করেছেন।

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখন পর্যন্ত নিধি আগারওয়াল কিংবা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন